সাতক্ষীরায় কলেজছাত্রী অপহরণ
সাতক্ষীরায় কলেজে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকালে তাকে অপহরণ করা হয়। রোববার মেয়েটির বাবা একটি মামলা করেছেন।
সাতক্ষীরা সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, শহরের ইটাগাছা এলাকার রুহুল আমিন নান্টুর ছেলে খায়রুল আমিন (২৪) বেশকিছু দিন আগে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়।
এতে রাজি না হওয়ায় তাকে নানা ভয়ভীতি দেখানোর পাশাপাশি অপহরণের হুমকিও দেয় সে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. আমানুল্লাহ আমান বলেন,অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
