বারিধারার ৪০০ টেলিফোন বিকল
যুক্তরাষ্ট্র ও থাই দুতাবাসসহ সংলগ্ন এলাকায় গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন বারিধারার প্রায় ৪০০ টেলিফোন বিকল হয়ে পড়েছে।
রোবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, ওয়াসা কতৃর্পক্ষ মাটি খনন করে পাইপলাইন স্থাপন কাজের সময় বারিধারা ৭৭ সোহরাওয়ার্দি এভেন্যু এবং মাদানি এভেন্যুতে ভুগর্ভস্থ টেলিফোন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সমস্যা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইতোমধ্যে ক্যাবল প্রতিস্থাপনের কাজ হাতে নেয়া হয়েছে। আগামী ২/৩ দিনের মধ্যে বিকল টেলিফোনগুলো চালু করা সম্ভব হবে ।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছে।
