২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুর রহমান স্মরণে শ্রম মন্ত্রণালয়ে দোয়া

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও মাহফিল করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:14 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মিলাদ-মাহফিলপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন একজন সৎ, নিষ্ঠা ও আদর্শবান রাজনীতিবিদ।

মন্ত্রী বলেন, ভাষা আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলন ও মহান স্বাধীনতা যুদ্ধে প্রয়াত রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার এ অসামান্য অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

দোয়া মাহফিলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সচিব মিকাইল শিপারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।