২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে ২ দলে ধাওয়া পাল্টা ধাওয়া

চট্টগ্রামের বাঁশখালী সদরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 09:25 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার বেলা ১২টার দিকে স্থানীয় সাংসদ ও দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে উপজেলা সদরে একটি মিছিল বের করে বিএনপি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি সদর এলাকা অতিক্রম করার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবীর লিটনের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল মিছিলে ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

“এর পরই দুদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বেশ কয়েকজন আহতও হয়েছে।”

এর ফলে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা গিয়ে দুইপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান বাঁশখালী থানার ওসি কামরুল ইসলাম।