২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৮ পুলিশ আহত

হবিগঞ্জ সদর উপজেলায় নারী পুলিশ সদস্যদের বহনকারী পিকাআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ১৮ জন আহত হয়েছেন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 08:30 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের পোদ্দারবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হরতালে দায়িত্ব পালন করতে রোববার ভোর সাড়ে ৪টায় হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল পুলিশ লাইন থেকে একটি ভ্যান নারী পুলিশ সদস্যদের নিয়ে হবিগঞ্জ শহরে আসছিল বলে জানান হবিগঞ্জ সদর থানার এসআই সুদ্বীপ রায়।

“পোদ্দারবাড়ি এলাকায় হাই ফিলিং স্টেশনের কাছে দাঁড়ানো বাঁশবাহী একটি ট্রাকের (নং- হবিগঞ্জ ড-১১-০০৫৮) সঙ্গে ভ্যানটির (হবিগঞ্জ ম-১১-০০১৩) প্রচণ্ড বেগে ধাক্কা লাগে। এত ভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।”

আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, কনস্টেবল ইয়াসমিন (১৯), জামিলা (২১),পিয়ারা (১৯), কুলসুম (২১), রুবিনা (২০), নাজমা (২০), রুমী (২০), শিমু (১৯), লাভলী (১৯), সাথী (২০), তামান্না (২১), রুনা (১৯), সাকিরা (১৯), রুবিনা-২ (২৩), পাপিয়া (১৯) , আসমা (১৯), শাহজাহান (৫৫), ও চালক কনস্টেবল দীপক সরকার (২২)।

বাঁশবাহী ট্রাকটি আটক করা হয়েছে।