কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
মিরপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, বরবরিয়া গ্রামের একটি মাঠের ভেতরে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দু একদিন আগে হত্যার পর দুর্বত্তরা মাঠে লাশ ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ।
