২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৯ জেলের কারাদণ্ড

চাঁদপুরে মেঘনা নদীতে মাছ ধরার সময় আটক ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 07:06 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

শনিবার রাত ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ এ সাজা দেন।

ইলিশ রক্ষায় সরকার গত ১ নভেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত চাঁদপুরের মেঘনায় জাল ফেলে মাছ ধরা নিষিদ্ধ করেছে।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা সাংবাদিকদের জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জেলেকে আটক করা হয়। এ সময় কয়েক হাজার মিটার কারেন্ট জালও উদ্ধার করা হয়।।

তিনি জানান, সদর উপজেলার বালার বাজার এলাকার নজির ইসলাম (২৮) ও গোবিন্দিয়ার নুর ইসলামকে (৩৫) এক মাস, গোবিন্দিয়ার মো. মনির (৩৩), কালু বেপারী (২০) ও বালার বাজারের ওসমান ঢালীকে (৫৫) ১৫ দিনের, ইব্রাহিমপুরের জাকির হোসেন (২০), আল আমিন শেখ (১৮), বালার বাজারের সবুজ গাজী (২২) ও জসিম ঢালীকে (২১) ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।