মুন্সীগঞ্জে ৭৭ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জে লঞ্চে তল্লাশি চালিয়ে ৭৭ মণ জাটকা আটক করেছে কোস্টগার্ড।
রোববার ভোর ৪টার দিকে শহরের লঞ্চঘাট এলাকায় এমভি রিয়াজ, এমভি আজাদ ও এমভি আদর নামে ৩টি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে এসব জাটকা আটক করার হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরা ও উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ জাটকা আটকের সত্যতা স্বীকার করে সাংবাদিকদের জানান, পরে জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়।
গত ১ নভেম্বর থেকে আগামী ৩১ মে পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
