২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

সিলেট মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 04:43 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার রাতে দক্ষিণ সুরমার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার কারা হয়।

ওসি জানান, কোতয়ালী ও দক্ষিণ সুরমা থানায় নজরুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দক্ষিণ সুরমা ও কোতয়ালী থানা পুলিশের এক যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

নজরুলের বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজারে।