২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে উত্ত্যক্তে বাধা দেয়ায় খুন

নিখোঁজের ছয়দিন পর লক্ষ্মীপুর সদরে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2013, 04:03 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শনিবার সন্ধ্যায় পশ্চিম লক্ষ্মীপুরে আলী আজম মাস্টারের খামারবাড়িতে মাটিচাপা দেয়া সন্তোষচন্দ্র বর্মনের (৩১) লাশ পাওয়া যায়।

এ সময় জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এবং সদর থানার ওসি লিটন দেওয়ান সেখানে উপস্থিত ছিলেন।

সন্তোষ গাইবান্ধার বাজারপাড়ার বেকাটরি গ্রামে রমেশচন্দ্র বর্মনের চেলে। তারা স্বামী-স্ত্রী ও চার বছরের এক মেয়ে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর রাধাগোবিন্দের আখড়ার সভাপতি রাধাশ্যাম বাবুর বাসায় কেয়ারটেকার হিসেবে থাকেন।

স্ত্রীকে উত্তেক্তের প্রতিবাদ করায় সন্তোষকে হত্যা করা হয় বলে তার স্ত্রী অভিযোগ করেছেন।

নিহতের স্ত্রী সাংবাদিকদের বলেন, গত সোমবার (১৮মার্চ) এশার আজানের পর এলাকার বাবুল (৪০) তার স্বামী সন্তোষকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি।

তিনি বলেন, বাবুল প্রায় সময় তাকে উত্ত্যক্ত করত এবং অশালীন প্রস্তাব দিত। এ কারণে সোমবার বাবুলকে বকাবকি করেছিলন সন্তোষ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) সন্তোষের স্ত্রী বাদী হয়ে বাবুলসহ অজ্ঞাত পরিচয় আরো ৩/৪ জনকে আসামি করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

ওইরাতেই পুলিশ বাবুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্তোষের লাশ তুলে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহজাহান আরো বলেন, সন্তোষ বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের পর গলায় ফাঁস লাগিয়ে মুত্যু নিশ্চিত করা হয়েছে। নিহতের মাথার পেছনে বামদিকে, বাম ও ডান হাতের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের কাটা গভীর গর্ত রয়েছে।