২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টর্নেডোয় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতের দাবি খালেদার

ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর আঘাতে আহতদের জন্য দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি সরকারের প্রতি এই দাবি জানান।

শুক্রবার বিকাল ৫টার দিকে ব্রাক্ষণবাড়ীয়া সদর, আখাউড়া, বিজয়নগর উপজেলার কয়েকটি গ্রামে টর্ণেডো আঘাত হানে। এতে এক শিশুসহ ২০ জন নিহত এবং তিন শতাধিক আহত হয়েছে।

দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “টর্নেডোর প্রচনণ্ড আঘাতে হতাহত ও ব্যাপক সংখ্যক বাড়িঘর লণ্ডভণ্ড হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাভিভূত। দ্রুত আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা ও ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ি পুনঃনির্মাণে সহযোগিতা প্রদানের জন্য সরকারের প্রতি আমি আহবান জানাচ্ছি।’’

টর্নেডোয় ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার জনগণের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।

তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও পৃথক এক বিবৃতিতে টর্নেডোর আঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেন।