২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কুলখানি শনিবার

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কুলখানি হবে শনিবার বিকালে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2013, 11:41 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

শুক্রবার বিকালে বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, “বিকাল ৪টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রয়াত রাষ্ট্রপতির কুলখানি হবে।”

বুধবার বিকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের উনিশতম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

তার মৃত্যুতে বৃহস্পতিবার থেকে তিন দিনের জাতীয় শোক পালিত হচ্ছে।