মাদারীপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
মাদারীপুরের রাজৈর উপজেলায় এক স্কুলছাত্রীর (৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলার মজুমদারকান্দি গ্রামে ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় লাইজু আক্তারের লাশ উদ্ধার করা হয়।
রাজৈর থানার ওসি মোফাজ্জেল হক সাংবাদিকদের বলেন, ওই ছাত্রীকে কেউ হত্যা করেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
নিহত লাইজু দক্ষিণ রাজৈর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
তার বাবা ইউনুছ সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমজেক বলেন, দুপুরের দিকে লাইজু তার এক বছর বয়সী বোনকে নিয়ে ঘরে অবস্থান করছিল। বিকালে প্রতিবেশিরা ছোট শিশুটির কান্না শুনতে পেয়ে ঘরে এসে ঝুলন্ত লাশটি দেখতে পায়।
