২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গোপসাগরে ১৮ জেলে ‘অপহরণ’

ভোলার মনপুরা দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারসহ ১৮ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 02:11 PM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবার ভোররাতে সাগরের ভাসান চর এলাকায় ট্রলারটি ডাকাতদের কবলে পড়ে বলে জানান এর মালিক মফিজুল ইসলাম।

অপহৃত জেলেদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন, নাছির, কামাল, হারুন, ওহিদ, হারুন, মহিউদ্দিন, জাহাঙ্গির, মনির, রশিদ ও সাসসুদ্দিন। তাদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

দৌলতখান খানার ওসি মোবাশ্বের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রলার মালিক বৃহস্পতিবার অপহরণের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তবে ঘটনাস্থল মনপুরা থানার অধীনে হওয়ায় তারাই ব্যবস্থা নেবে।

মনপুরা থানার ওসি এসএস আজিজুল ইসলাম জানান, এখনো এধরণের কোনো অভিযোগ তিনি পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেযা হবে।