২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে মুখোশধারীদের গুলিতে বনজীবী নিহত

বাগেরহাটে পূর্ব সুন্দরবনে মুখোশ পরা বন্দুকধারীদের গুলিতে এক বনজীবী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বুধবার দুপুরে চাঁদপাই রেঞ্জের মরা পশর খালে এ ঘটনা ঘটে।

নিহত জগদীশ সরদার (৬৫) বাগেরহাটের মংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া গ্রামের মৃত হরষিৎ সরদারের ছেলে।

তিনি পেশায় বনজীবী। একটি দলের সঙ্গে সুন্দরবনে কাঠ সংগ্রহে গিয়েছিলেন তিনি।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছেলে জনি সরদার (২৮) জানান, শেলাবুনিয়া সার্বজনীন গোবিন্দ মন্দিরের একটি অনুষ্ঠানের জন্য বুধবার সকালে ২০-২২ জন বন বিভাগের অনুমতি নিয়ে পূর্ব সুন্দরবনের মরা পশর এলাকায় জ্বালানি কাঠ সংগ্রহে যান।

দুপুরে আকস্মিকভাবে ট্রলারে করে আসা তিন-চার জন মুখোশধারী তাদের উপর গুলি ছুঁড়লে জগদীশের ঘাড়ে গুলি লাগে।

“হামলাকারীরা যাবার সময় বলে যায়, প্রতিপক্ষ ভেবে তারা ভুল করে গুলি চালিয়েছে।” যোগ করেন জনি।

বাগেরহাটের মংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর এলাহী জানান, হাসপাতালে নেয়ার পথে বিকালে জগদীশ মারা যান। রাতে জগদীশের পরিবার লাশ বাড়ি নিয়ে যায়।

দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে ময়না তদন্ত শেষ হয়েছে।