২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে দ্বিতীয় দিনে রাজধানীতে গ্রেপ্তার ৩০

বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালে দ্বিতীয় দিনে ঢাকা মহানগরে ৩০ জন পিকেটারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জনগণের গাড়ি ভাংচুর ও পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপসহ নানা ফৌজদারি অপরাধ করায় ৩০ জনকে রাজধানীর বিভিন্ন থানা এলকা থেকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, হরতালে দ্বিতীয় দিনে মহানগরের বিভিন্ন এলাকা থেকে ১০টি হাতবোমা উদ্ধার করা হয় এবং হরতালকারীরা দুটি গাড়ি ভাংচুর করা হয়।