২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় এক যুবকের দ্বিখণ্ডিত ও গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

মাওনার কারওয়ান বাজার এলাকায় অবস্থিত নিজের প্রতিষ্ঠানে মঙ্গলবার সন্ধ্যায় কম্পিউটার ব্যবসায়ী আসাদুল ইসলামের (২৫) লাশ পাওয়া যায়।

আসাদুল শ্রীপুর উপজেলার সিংদিঘী এলাকার হাফিজ উদ্দিনের ছেলে।

শ্রীপুর থানার ওসি আমির হোসেন বলেন, দোকান পাহারা দেয়ার জন্য শনিবার রাতের খবার সেরে বাসা থেকে বের হওয়ার পর থেকে আসাদুল নিখোঁজ ছিলেন।

বাইরে থেকে তার দোকানে তালা লাগানো ছিল।

মঙ্গলবার বিকালে ওই দোকানের ভিতর থেকে মাছি যাওয়া-আসা করতে দেখে পাশের দোকানীদের সন্দেহ হলে তারা তার বাড়িতে বিষয়টি জানায়।

‘তালা ভেঙ্গে আসাদুলের মস্তক বিহীন অর্ধগলিত লাশ পাওয়া যায়।’

খবর পেয়ে পুলিশ এসে দোকানের ভিতর থেকে মস্তক বিহীন লাশ উদ্ধার করে।

এরপর দোকানের পিছনে একটি করাতকলের পরিতক্ত্য ঘর থেকে মাথা উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।