হরতালে ফেনীতে ট্রাকচালক নিহতের ঘটনায় মামলা
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের প্রথম দিন ভোরে ফেনীর দাগনভূঁইয়ায় পিকেটারদের হামলায় এক ট্রাকচালক নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ।
দাগনভূঁইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুদ্দোজা মঙ্গলবার সকালে বিএনপি ও জামায়াতের ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলা করেন।
থানার ওসি নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় বিএনপি-জামায়াতের ২৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত পরিচয় আসামি হিসাবে উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুই জনকে।
সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ৩০০ বস্তা ময়দা নিয়ে নোয়াখলীতে যাওয়ার পথে পিকেটারদের হামলার মুখে পড়েন ট্রাকচালক নুর মোহাম্মদ। দাগনভূঁইয়ার মুক্তার বাড়ি এলাকায় পিকেটাররা ঢিল ছুড়লে ইট ও কাঁচের ভাঙা টুকরোর আঘাতে তিনি গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান নুর মোহাম্মদ।
