২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে সিমেন্টবোঝাই ট্রাকে আগুন

গাজীপুর সদর উপজেলার নলজানী এলাকায় ঢাকা-গাজীপুর সড়কে সোমবার রাতে হরতাল সমর্থকরা সিমেন্ট বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

আগুনে ট্রাকটির সামনের অংশ পুড়ে গেছে।

ট্রাকের চালক আবুল হোসেন জানান, স্থানীয় চান্দনা চৌরাস্তা এলাকা থেকে সিমেন্ট বোঝাই করে জেলা শহরে যাওয়ার পথে রাত পৌনে ন’টার দিকে হরতাল সমর্থকরা গাড়ির উইন্ডশিল্ডে ঢিল ছোড়ে। পরে তারা কয়েকটি পটকার বিস্ফোরণ ঘটায়।

এসময় ট্রাকের গতি কমিয়ে দিলে ৩-৪জন যুবক ট্রাকে উঠে বোতলে রাখা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরে এলাকাবাসীর সহযোগিতায় জয়দেবপুর থানা পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রাকের আসনসহ সামনের অংশ পুড়ে যায়।