পলাশবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট দুই কৃষকের মৃত্যু
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
এরা হলেন হোসেনপুর ইউনিয়নের চেরেঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে শাহিন মিয়া (২২) ও নুরুজ্জামানের ছেলে আশরাফুল ইসলাম (৩৫)।
পলাশবাড়ি থানার ওসি রেজাউল করিম বলেন, দুপুরে শাহিন ও আশরাফুল বাড়ির অদূরে বোরো ধানের জমিতে আগাছা পরিষ্কারে করছিলেন।
এ সময় জমিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এনিয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা (ইউডি) দায়ের হয়েছে বলে জানান তিনি।
