মুন্সীগঞ্জে ২০ মণ জাটকা আটক
মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় ২০ মণ জাটকা আটক করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় ২০ মণ জাটকা আটক করা হয়েছে।
ধলেশ্বরী নদীতে সোমবার দুটি লঞ্চে কোস্টর্গাড ও মৎস্য বিভাগ এ অভিযান চালায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, দক্ষিণাঞ্চল থেকে ঢাকাগামী এম ভি শরিয়তপুর-৩ ও এম ভি গাজী-৪ লঞ্চ থেকে ছয়টি ঝুড়িভর্তি এই জাটকাগুলো আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারাবান তাহুরার উপস্থিততে জাটকাগুলো বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয় বলে মৎস্য কর্মকর্তা জানান।
