২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে ছাত্র ইউনিয়নকর্মীকে মারধর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র ইউনিয়নকর্মীকে ছাত্রলীগকর্মীরা মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 07:14 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

হামলার শিকার দর্শন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ঈদ-ই-আমিন বলেন, ছাত্র ইউনিয়নের মিছিলে অংশ নেয়ায় মওলানা ভাসানী হলের ছাত্রলীগকর্মীরা রোববার রাতে অতিথি কক্ষে ডেকে নিয়ে চোখ বেঁধে তাকে মারধর করে।

তিনি হামলাকারী হিসেবে ওই হলের সরকার ও রাজনীতি বিভাগের মেহেদী ও নৃবিজ্ঞান বিভাগের রাজন, আইন ও বিচার বিভাগের ইমরানসহ পাঁচজন ছাত্রলীগকর্মীর নাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।

ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি তন্ময় ধর ও সাধারণ সম্পাদক মং সিংহাই মারমা এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোহেল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি ব্যবস্থা করা হবে।