চট্টগ্রামে বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ
বিএনপিসহ ১৮ দলের টানা দুদিনের হরতালের আগের রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে হাতবোমার বিস্ফোরণ ঘটেছে।
রোববার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে নিউ মার্কেট মোড়, কাজীর দেউরী মোড়, আগ্রাবাদ, চকবাজার, বহদ্দারহাট মোড়ে এসব বিস্ফোরণ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
বিস্ফোরণের শব্দে এসব এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
এর আগে সন্ধ্যায় নগরীর পলোগ্রাউন্ড মাঠে চলা বাণিজ্যমেলার প্রবেশ মুখের বাইরে দুটি পটকা বিস্ফোরিত হয়।
