ধামরাইয়ে বাসে আগুন
হরতালের সমর্থকরা ঢাকার ধামরাইয়ে একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে।
রোববার রাতে শ্রীরামপুর বাসস্ট্যান্ডে দেয়া এ আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহাসড়কের পাশে শ্রীরামপুর বাসস্ট্যান্ডে খালি বাসটি রাখা ছিল।
রাত ৮টার দিকে ১০/১২ জন হরতাল সমর্থক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থাণীয়রা পানি ও বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলে। তবে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে, বলেন তিনি।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত বাসমালিক অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ১৮ দল সোমবার ও মঙ্গলবার ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।
