মাগুরায় বিএনপির ভাংচুর
হরতালের আগের দিন মাগুরায় অন্তত পাঁচটি দোকান ও চারটি বাস ভাংচুর করেছে বিএনপি সমর্থকরা।
হরতালের সমর্থনে রোববার বিকালে মিছিল করার সময় এ ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।
মাগুরা সদর থানার উপপরিদর্শক লিটন কুমার জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় অন্তত ৫শ’ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে শহরের মিন্টু রোডের বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি হরের জামরুল তলায় ওয়ালটন, বাটারফ্লাই ও সিঙ্গার শো-রুমসহ ৫টি দোকানে ভাংচুর চালানো হয়।
এছাড়াও তারা ঢাকা রোডে চারটি বাস ভাংচুর করে।
এ সময় পুলিশ ধাওয়া দিলে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যায়।
