২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে শিশু খুন

ঝালকাঠীর রাজাপুর উপজেলা থেকে নিখোঁজের একদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠী, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 02:26 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার দুপুরে উপজেলারর জালিয়াবাড়িতে থেকে মো. আলিফ হোসেনের (৯) লাশ পাওয়া যায়।

আলিফ উপজেলার মনোহরপুর গ্রামের সাইয়েদুজ্জামান টিপুর ছেলে। সে ঢাকার একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, আলিফ বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থাকত। দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৪ মার্চ পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়ি আসে।

ওসি বলেন, শনিবার দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয় আলিফ। পরদিন (রোববার) বাড়ির সামনের খালের চরে তার মৃতদেহ পাওয়া যায়।

এ ব্যপারে একটি হত্যা মামলর প্রস্তুতি চলছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বলেন ওসি।