২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় ট্রাকচাপায় নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় দুইজন নিহত হয়েছেন। আহত হন শিশুসহ তিনজন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 01:49 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার বিকালে মৌলভীরকুম এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে দ্রুত গতির একটি ট্রাক পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

ট্রাকটি আটক করা হয়েছে।