২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাউয়াছড়ার বনে ১৭ প্রাণী অবমুক্ত

লোকালয়ে আসা ১৭টি বন্যপ্রাণী ধরে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2013, 11:55 AM

Updated : 23 Aug 2022, 10:23 AM

রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসক কামরুল হাসান এসব প্রাণী বনে অবমুক্ত করেন। এ সময় তিনি সেখানে কয়েকটি ফলদ বৃক্ষের চারাও রোপণ করেন।

ছেড়ে দেয়া বন্যপ্রাণীর মধ্যে রয়েছে একটি অজগর, দুটি মেছো বাঘ, তিনটি বন বিড়াল, তিনটি গন্ধগোকুল, একটি গুইসাপ, একটি লজ্জাবতী বানর, একটি বাদামী বানর, একটি শিয়াল ও চারটি অতিথি পাখি।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবিদ সীতেশ রঞ্জন দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসব বন্যপ্রাণী গভীর বনাঞ্চল থেকে লোকালয়ে এসে মানুষের হাতে ধরা পড়ে।

আহতাবস্থায় এগুলোকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও সেবা দিয়ে সুস্থ করে তুলে তাদের আবাসস্থলে ফিরিয়ে দেয়া হয়, বলেন সীতেশ।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রকাশ কান্তি চৌধুরী, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।