নোয়াখালীতে ১০ জনকে আটক
নাশকতা সৃস্টির আশংকায় নোয়াখালীর বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার পুলিশ সুপার মাহবুবুর রশীদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত থেকে রোবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেয় বলে জানান পুলিশ সুপার।
