২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে যমুনার কারখানায় আগুন

গাজীপুর সদরের কোনাবাড়িতে যমুনা গ্রুপের একটি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার রাতে আগুন লেগেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 06:05 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

অগ্নিনির্বাপক বাহিনীর গাজীপুরের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যমুনা গ্রুপের যমুনা ডেনিম গার্মেন্টস লিমিটেডের পঞ্চম তলায় রাত সাড়ে ৮টার দিকে আগুন লাগে।

খবর পেয়ে গাজীপুর ও কালিয়াকৈর দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে।

রাতের পালায় ওই তলায় কাজ বন্ধ থাকায় কেউ হতাহত হয়নি, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে দমকল বাহিনী।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) একেএম নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডে কারখানার ৫ম তলার মূল্যবান মেশিন, জিন্সের থান কাপড়সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে।