ত্বকীর খুনি গ্রেপ্তারের দাবিতে সমাবেশ
নারায়ণগঞ্জ গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যার প্রতিবাদ এবং খুনিকে গ্রেপ্তার করে বিচারের দাবিতে সমাবেশ করেছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের চাষাঢ়া শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক বুলবুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
ত্বকী হত্যাকাণ্ডের আট দিন পেরিয়ে গেলেও প্রশাসন খুনি শনাক্ত বা গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
গত ৬ মার্চ নিখোঁজ হয় ত্বকী। এর দুই দিন পর শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার রফিউর রাব্বি বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা করেন।
