বালিয়াকান্দিতে শ্রমিক খুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার আগপোটরা গ্রামের একটি পেঁয়াজ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত কৃষ্ণপদ পাল (৩৫) ওই গ্রামের জগদ্বন্ধু মন্ডলের ছেলে। পেশায় দিনমজুর।
বালিয়াকান্দি থানার ওসি কামরুল হোসেন জানান, কৃষ্ণপদ আগপোটরা বাজারে মোবাইল ফোন চার্জে দিয়েছিল। রাতের খাবার খেয়ে মোবাইল আনতে গিয়ে আর ফিরে আসেনি।
সকালে একটি পেঁয়াজ ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
