২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে ৭ জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার

চট্টগ্রামে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে সাত জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:23 AM

বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. তৌহিদুল ইসলাম (২৩), রফিকুল ইসলাম (১৮), আবুল হাসেম (৪৫), ইনাম হোসেন (২৪), আলাউদ্দিন (৩৬) আব্দুল মোমেন (২৮) ও শাহাবউদ্দিন (২৩)।

সীতাকুণ্ড থানার এসআই শাহ আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল ও অন্যান্য সময়ে উপজেলায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করার অভিযোগে দায়ের একাধিক মামলায় এই সাত জামায়াত-শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।