খুবির জীববিজ্ঞান স্কুলে শূন্য আসনে ভর্তি ২১ মার্চ
খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে জীববিজ্ঞান স্কুলে শুন্য আসনে অপেক্ষামান তালিকা থেকে ভর্তি করা হবে আগামী ২১ মার্চ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, গত ২৩ জানুয়ারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধাক্রম ৬৩৯ থেকে ৭০২ এর মধ্যে থাকা ভর্তিচ্ছুদের শূন্য আসনে ভর্তি করা হবে।
ভর্তিচ্ছুদের ২১ মার্চ সকাল ১০টার মধ্যে জীববিজ্ঞান স্কুলের ডিন অফিসে উপস্থিত থাকতে হবে।
এ সময় তাদের আনুমানিক তিন হাজার দুইশত টাকা, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট/প্রশংসাপত্র এবং পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি সঙ্গে আনতে হবে বলেও জানান তিনি।
সেইসঙ্গে প্রার্থী জন্মসূত্রে বাংলাদেশি না হলে তার উপযুক্ত প্রমাণপত্রও আনতে হবে।
ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।
