নড়াইলে আগ্নেয়াস্ত্রসহ দুই ভাই আটক
নড়াইল সদর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ।
আটক শামীম মণ্ডল (৩২) ও আনোয়ারুল মণ্ডল (২৮) যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের জবেদ মণ্ডলের ছেলে।
নড়াইল গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কিশোর মজুমদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নড়াইল-যশোর সড়কের চাঁচড়া এলাকায় তাদের আটক করা হয় বলে জানান
তাদের কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এসআই কিশোর বলেন, চাঁচড়া এলাকায় একটি মটরসাইকেলকে থামতে বললে তারা পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে আবাদের মোড়ের কাছ থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
