২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজভী-জয়নুলসহ পাঁচ নেতা কাশিমপুর

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকসহ পাঁচ নেতাকে বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর স্থানান্তর করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2013, 02:33 PM

Updated : 23 Aug 2022, 10:22 AM

অন্যরা হলেন বিএনপি নেতা মো. মর্তুজা, নোয়াখালীর সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান মিয়া, ও জাগপা সভাপতি সফিউল আলম প্রধান।

কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ এর কারারক্ষক নেছার আলম, পার্ট-২ এর কারারক্ষক সুভাষ চন্দ্র সাহা এবং হাইসিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

পার্ট-১ এর কারারক্ষক নেছার আলম বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তার কারাগারে আনা হয় মো. শাহজাহান মিয়া ও রুহুল কবির রিজভীকে।

পার্ট-২ এর কারারক্ষক সুভাষ চন্দ্র সাহা বলেন, দুপুর সোয়া ২টার দিকে তার কারাগারে আনা হয় জয়নাল আবেদীন ফারুক ও মো. মর্তুজাকে।

হাইসিকিউরিটি কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাক বলেন, দুপুর ২টার দিকে তার কারাগারে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে আনা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে।