২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ পক্ষের সংঘর্ষে যুবকের মৃত্যু

চট্টগ্রামে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মারামারিতে একজন নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:22 AM

পুলিশ জানায়, জোরারগঞ্জ সোনা পাহাড় নতুন বাজার এলাকায় সোমবার সন্ধ্যায় মারামারির ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত দিদারুল আলম (২৮) মিরসরাই উপজেলার মধ্যম সোনা পাহাড় এলাকার নূর আহাম্মদ মেম্বারের ছেলে।

মারামারিতে আহত কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভোর চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিদারুল মারা যায় বলে জানান মিরসরাই থানার এসআই আব্দুর রব।

তিনি বলেন, “সকালে নিহতের ভাই সাইফুল আলম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরো চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করে।”

গ্রেপ্তার এজাহারভুক্ত দুই আসামী নূরুল হুদা (৩০) ও শহীদুল ইসলাম (২৭) মধ্যম সোনা পাহাড় এলাকার লাল মিয়ার ছেলে। মারামারিতে এই দুই ভাইও আহত হয়েছিলো।