২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজাদপুরে আরো ৩ জনের শরীরে অ্যানথ্রাক্স

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়িতে আরো তিন জনের দেহে অ্যানথ্রাক্সের লক্ষণ সনাক্ত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2013, 04:19 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

এনিয়ে গত দুইদিনে ওই এলাকায় পাঁচজনের শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ সনাক্ত হল।

রোববার সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন করেছেন।

সিভিল সার্জন অফিসের সেনিটারি ইন্সপেক্টর রাম চন্দ্র সাহা মিলন বলেন, বাঘাবাড়ি পশ্চিম পাড়া গ্রামের রহিমা খাতুন (২৫) ও টিয়ারবন্ধ গ্রামের সাহেব আলীর ছেলে নয়ন (৩) ও পাবনার সাঁথিয়া উপজেলার রফিকুল ইসলামের (১৮) শরীরে অ্যানথ্রাক্সের লক্ষণ ধরা পড়েছে।

তিনি বলেন, গত ২৪ ফেব্রুয়ারি বাঘাবাড়ি পশ্চিমপাড়ার আব্দুল জলিলের একটি অসুস্থ গরু জবাই করে কয়েকটি পরিবারের লোকজন খায়।

জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রাণিসম্পদ দপ্তর থেকে এসব পরিবারের লোকজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

এদিকে, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন রোববার সকালে আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন।