নরসিংদীতে ট্রাকচাপায় দুই মোটর সাইকেলরোহীর মৃত্যু
নরসিংদী সদরে ট্রাক চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত মো. হোসেন (৪৫) ও তার বন্ধু মনিরুজ্জামানের (৪৫) বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়।
সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হোসেন ও মনির বাজিতপুর থেকে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
তাদের মরদেহ নরসিনংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান।
