২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:02 PM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অলাতিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান মুন্সী জানান, আনুমানিক ২৫/২৬ বছর বয়সী ওই যুবককে জবাই করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার ডান হাতের কব্জি থেকেও কেটে ফেলা হয়েছে। অনেক খোঁজার পরও ডান হাতের কাটা অংশ পাওয়া যায়নি।

তিনি বলেন, রাতে কোনো এক সময় হত্যার পর লাশ বিলে ফেলে রাখা হয়েছে। নিহতের পরনে ছিল কালো ফুল প্যান্ট ও চেক হাফ শার্ট।

ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।