২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে বোমাহামলায় র‌্যাবের মামলা

নারী জাগরণী সমাবেশের মধ্যে শাহবাগে গণজাগরণ মঞ্চের কাছে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় একটি মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2013, 05:20 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

শুক্রবার রাতে র‌্যাব-৩ এর হাবিলদার গোলাম মাওলা বাদি হয়ে শাহবাগ থানায় এই মামলা করেন।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এম এ জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।

ঘটনার পর এ পযর্ন্ত আটক ১৫ জনকে গোয়েন্দা কাযার্লয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ জানিয়েছে।

নতুন বার্তার দুজন প্রতিবেদককে আটক করা হযেছে কেন জানতে চাইলে তিনি বলেন, তাদেরকেও এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

র‌্যাব কেন মামলা করেছে জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা এর পক্ষে যুক্তি হিসেবে বিস্ফোরণে র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. জালালের আহত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

শুক্রবার বিকেল পৌনে ৫টায় গণজাগরণ মঞ্চের একশ গজের মধ্যে দুটি হাতবোমা বিস্ফোরিত হয়।

নারী জাগরণ সমাবেশে নিক্ষেপ করা বোমা দুটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচ তলা থেকে ফেলা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এক মাসেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণ ও স্বতস্ফূর্তভাবে জাগরণ মঞ্চের আন্দোলন চললেও শুক্রবারই প্রথম বিস্ফোরণ ঘটে।

পুরনো খবর:

নারী জাগরণ সমাবেশে বোমা বিস্ফোরণ