২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে সংরক্ষিত নারী আসন এক তৃতীয়াংশ করার দাবি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন এক তৃতীয়াংশে উন্নীত করার দাবি জানিয়েছে নারী প্রগতি সংঘ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর ডিসি হিলে নারী দিবসের আলোচনা সভায় বেসরকারি এই সংস্থাটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংরক্ষিত নারী আসন এক তৃতীয়াংশ করার পাশাপাশি এসব আসনে সরাসরি নির্বাচনসহ ১৭ দফা দাবি জানায় তারা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন দিলে নারীর ক্ষমতায়নের পথ প্রশস্ত হবে। এতে দায়বদ্ধতা তৈরি হবে এবং সংসদে কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হবেন নারীরা।

নারী প্রগতি সংঘের চট্টগ্রাম কেন্দ্রের ব্যবস্থাপক ফেরদৌস আহম্মদ,  উন্নয়ন কর্মকর্তা এসএম এরশাদুল করিম, নিথু বড়ুয়া, ইয়াসমিন বেগম, তৌহিদুল ইসলাম,  তপন কান্তি দে প্রমুখ সভায় বক্তব্য দেন।

এর আগে নারী দিবস উপলক্ষে নগরীর ডিসি হিল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে ফিরে আসে।