২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2013, 06:05 AM

Updated : 23 Aug 2022, 10:21 AM

উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে শ্যামকুড় মাঠপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিন্টু ও একই গ্রামের কাঞ্চন শেখের ছেলে টোটন শুক্রবার ভোরে সীমান্তে বিএসএফের হাতে আটক হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি)চুয়াডাঙ্গা ৩৫ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যন্ট কর্নেল গাজী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, “জিরো লাইন পার হয়ে ভারতে ঢুকে পড়লে ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই দুই জনকে আটক করে। তাদের ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।