২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে র‌্যাবের সঙ্গে সংঘর্ষে আহত ৫

সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালকারীদের সঙ্গে র‌্যাবের সংঘর্ষে অন্তত পঁচজন আহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2013, 03:07 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

আহতরা বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদল ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মী বলে স্থানীয় সাংবাদিকরা জানান।

বৃহস্পতিবার বিকালে বাড়বকুণ্ড বাজারে র‌্যাবের সঙ্গে এ সংঘর্ষ হয়। এসময় র‌্যাব সদস্যরা বেশ কয়েক রাউণ্ড শটগানের গুলি ছোঁড়ে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল সমর্থকরা বিকালে বাড়বকুণ্ড বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা করে।

র‌্যাব সদস্যরা টায়ারের আগুন নিভিয়ে অবরোধ তুলতে গেলে হরতাল সমর্থকরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে।এসময় র‌্যাব সদস্যরাও চার-পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

তবে এএসপি জাহাঙ্গীর যুবদল নেতাকর্মীদের আহত হওয়ার ঘটনার সত্যতা অস্বীকার করেন।

এদিকে, হরতাল শুরুর আগ মূহুর্তে ভোর চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে সীতাকুণ্ড রাস্তার মাথায় একটি মাল বোঝাই ট্রাক, সিরাজ ভূঁইয়া রাস্তার মাথায় ও টেরিয়াইলে দুইটি কাভার্ড ভ্যানে আগুন দেয় হরতাল সমর্থকরা।

এছাড়া বেশ কিছু যানবাহনে ভাংচুর চালায় তারা।