হবিগঞ্জে ছাত্রদলের ২ কর্মী আটক
হবিগঞ্জে হরতাল সমর্থনে পিকেটিংয়ের সময় ছাত্রদলের ২ কর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে শহরের প্রধান সড়কের সবুজবাগ এলাকা থেকে পুলিশ এদের আটক করা হয়।
এরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামের শামসুল হকের ছেলে এমদাদুল হক ইমরান (৩০) ও হবিগঞ্জ পৌরসভার শায়েস্তানগর এলাকার নুরুল ইসলামের ছেলে গোলাম মাহবুব (২৮)।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মন্তোষ দত্ত জানান, আটকরা পিকেটিংয়ের নামে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করলে তাদের আটক করা হয়।
