টাঙ্গাইলে দুর্ঘটনায় আ. লীগ নেতার মৃত্যু
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন।
বুধবার রাতে উপজেলার এলেঙ্গায় সড়ক দুর্ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নবগঠিত এলেঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মোজাম্মেল হক খান জিন্নাহ (৬২) নিহত হন।
কালিহাতী থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, চান্দু নামের একজনকে নিয়ে জিন্নাহ বুধবার রাত সাড়ে ১০টার দিকে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেল করে ফুলতলা যাচ্ছিলেন। পথে ভূঞাপুরে উত্তরবঙ্গগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। গুরুতর আহত জিন্নাহকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহত চান্দুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
