সিইপিজেডে কারখানায় আগুন
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) বিদেশি একটি কারখানায় আগুনে পড়েছে প্রায় তিন লাখ টাকার মালামাল।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যানবুক লিমিটেড নাম ওই প্রতিষ্ঠানটিতে আগুন লাগে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার দ্বিতল ভবনের নিচতলায় ওয়েল্ডিংয়ের সময় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের দুটি গাড়ি দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে নিচতলায় রাখা কারখানার বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায় বলে জানান জসিম উদ্দিন।
