২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির দিনেও স্থলবন্দর খোলা রাখার আহ্বান 

হরতালের কারণে দেশের অর্থনীতির ক্ষতি পোষাতে শুক্র ও শনিবার স্থলবন্দরগুলো খোলা রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2013, 05:43 PM

Updated : 23 Aug 2022, 10:20 AM

বুধবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম ও জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহবুবুল আলমসহ এর নেতারা এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, ‘গত কয়েক দিনের হরতালে দেশের আমদানি-রপ্তানি ব্যাহত হওয়ায় দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়েছে। অর্থনীতির এ ক্ষতি কিছুটা লাঘবের জন্য সরকারি ছুটির দিনে স্থলবন্দরগুলো খোলা রাখতে এ আহ্বান জানানো হয়।’

হরতালের কারণে বেনাপোলসহ দেশের সব স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় কাঁচামালের অভাবে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর ফলে দেশের অর্থনীতিতে সংকট সৃষ্টির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যও বৃদ্ধি পেতে পারে বলে এতে আশংকা প্রকাশ করা হয়।