নোয়াখালীতে বিএনপি নেতা আটক
নোয়াখালীর রাজগঞ্জ ইউনিয়নে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘর-মন্দিরে হামলা-ভাঙচুর-লুটপাট এবং আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে হারুনুর রশিদকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সহিংসতার পরিকল্পনায়জড়িত অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ডিবির ওসি খন্দকার গোলাম শাহনেওয়াজ বলেন, হামলার পরিকল্পনা ও ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে বেগমগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় সন্দেহভাজন হিসাবে হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
২৮ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের প্রতিক্রিয়ায় মিছিল থেকে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ বাজারের মন্দির, ঠাকুর বাড়ির সামনের মন্দির ও বাইন্নাবাড়ির মন্দির ভাংচুর করে জামায়াত-শিবির কর্মীরা।
