বগুড়া, জয়পুরহাট ও সাতক্ষীরায় ১৪৪ ধারা প্রত্যাহার
বগুড়া পৌর এলাকা এবং সাতক্ষীরা ও জয়পুরহাটের বিভিন্ন উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে প্রশাসন।
এসব স্থানে মঙ্গলবার রাতে মাইকিং করে জেলা প্রশাসন এ কথা জানায়।
হরতাল চলাকালে জামায়াত-শিবিরের হামলা ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে বগুড়া পৌর এলাকাসহ আরো পাঁচ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, জামায়াতের হরতালে থানা, পুলিশ ফাঁড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছিল।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তু হওয়ায় মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টায় বগুড়া পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে বলে জানান তিনি।
জয়পুরহাট সদর ও পাঁচবিবি এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। সাতক্ষীরাও ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দিয়ে মাইকিং হয়।
